গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বিকেলে শ্রীপুর উপজেলা সদরের রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা।
গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধি এম এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ, নাগরিক টিভির গাজীপুর প্রতিনিধি রোমান আহমেদ, দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার কাজী আবদুল্লাহ আল সুমন, শহিদ সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য।
কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের সদস্যরা সহযোগিতা করেন।
ভোরের আকাশ/জেআ