শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১টি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং গর্জনিয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, তারা মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ইয়াবা চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে চকরিয়ায় পৌঁছে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ দুটি দলে বিভক্ত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের চকরিয়া আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ইয়াবাগ্রেফতারচকরিয়া

শেয়ার করুন: