শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০ বছর পর হত্যা মামলায় পিরোজপুরে ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরে হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮) কাদের মোল্লা (৩৫) আব্দুল রশীদ মোল্লা (৭০) ইরানী বেগম (২৫) সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম। মামলার অপর আসামি রোজিনাকে বেকসুর খালাশ দেন আদালত। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে আব্দুর রব মোল্লা, মন্নাফ মোল্লা, ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোর পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন জানান, সোমবার পিরোজপুর দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মুজিবর রহমান সেসন ৬ জন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি রোজিনা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়। অন্যান্য ৩ আসামি আদালতে বিচারাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, মামলাটি ছিল জমিজমা ও সুপারি পাড়াকে কেন্দ্র করে। ওই ঘটনায় মারামারিতে ভুক্তভোগী ভিকটিম আবু আকন (৪২) মারাত্মক জখম প্রাপ্ত হয়ে পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। পরে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোরের আকাশ/মো.আ.

 

আদালতের রায়পিরোজপুর

শেয়ার করুন: