শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

অরক্ষিত পানাম নগরী সংস্কারে প্রধান অন্তরায় অপ্রতুল বাজেট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঐতিহাসিক জনপদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরীতে রয়েছে প্রায় সাড়ে চারশত বছর পূর্বে নির্মিত ৫২টি প্রাচীন ইমারত। ইতিহাস ঐতিহ্য ধারন করা নগরীতে প্রাচীণ পুরাকীর্তির মধ্যে রয়েছে মঠবাড়ি, পোদ্দার বাড়ি, নীলকুঠি, কাশিনাথের বাড়ি, টাকশাল বাড়ী, খাজাঞ্চি, দরবার কক্ষ, ভোজনালয়, বিচারালয় ও প্রমোদালয়সহ বিভিন্ন স্থাপনা।

পানাম নগরীতে দুটি লাইনে সাড়ি বদ্ধ ভাবে দাড়িয়ে থাকা দুতলা, তিনতলা বিশিষ্ট ৫২টি ইমারতের মধ্যে ১০টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তাজনিত কারনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধিকাংশ ইমারতই এখন জীর্ণদশা ও ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে বিধায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রকৃত সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছেন বেড়াতে আসা পর্যটকরা। স্থানীয়দের ভাষ্যমতে, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, সংস্কার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারীর অভাবে ঐতিহাসিক পানাম নগরী এখন পরোপুরি ধ্বংসের মুখে। ঐতিহাসিক এই পানাম নগরীতে নির্মিত প্রায় সাড়ে চারশত বছরের পুরনো ইমারতগুলোর ইট সুরকি ও বিভিন্ন কারুকাজ মন্ডিত মূল্যবান নকশা খসে পড়ছে। প্রত্নসম্পদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অতি দ্রুত ইমারতগুলো সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ গ্রহন না করে, তাহলে ভূমিকম্পের মত যেকোনো প্রাকৃতিক দূর্যোগে পানাম নগরী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই পাশে সাড়িবদ্ধ ভাবে দাড়িয়ে থাকা ইমারতগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা ও চারদিকে সিমানা প্রাচীর না থাকায় পানাম নগরী এখন পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে।

প্রত্নসম্পদ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগরীর আংশিক অবৈধ দখলমুক্ত করে প্রথমবারের মতো ইমারত গুলোকে সংস্কারের উদ্যোগ নেয়। তবে সে সময় সংস্কারের নামে ৯টি ইমারতের মূল সৌন্দর্য বিকৃত করার অভিযোগ ওঠে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিরুদ্ধে। যেনতেন ভাবে সংস্কার না করার প্রতিবাদ জানায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদল ও স্থানীয় সচেতন মহল। সে সময় তীব্র প্রতিবাদের কারনে সংস্কার কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ২০০৩ সালে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আন্দোলনের মুখে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগরীকে প্রত্নতাত্ত্বিক নির্দশন হিসেবে ঘোষণা করে। তবে, পানাম নগরী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এলেও এটি সংরক্ষণের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ২০০৬ সালে পানাম নগরীকে বিশ্বের ধ্বংস প্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় লিপিবদ্ধ করে।

বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৬১০ সালের পূর্বে সোনারগাঁ ছিল বাংলার অন্যতম রাজধানী। মূলত উনিশ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু জমিদারদের মাধ্যমে পানাম নগরীর গোড়াপত্তন হয়। এ নগরীটি পূর্ব-দক্ষিণে ৬০০ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রশস্থ একটি সড়কের দুই পাশে দাড়িয়ে থাকা এক তলা থেকে তিন তলাবিশিষ্ট ইমারত গুলোতে ইউরোপীয় রেনেঁসা, ভিক্টোরীয় স্থাপত্যরীতির সঙ্গে মোগল স্থাপত্যরীতির মিশ্রণ ও বাংলার গৌড়ীয় স্থাপত্যরীতিও দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, পানাম নগরীতে টিকে থাকা ৫২টি স্থাপনার মধ্যে ১০টিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কর্তৃপক্ষ সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছে। বর্তমানে প্রাচীন স্থাপনাগুলোর অধিকাংশের ছাদ ও বেশির ভাগ দেয়ালেরই নকশাই খসে পড়ে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। আগত দর্শনার্থীরা বিভিন্ন স্থাপনায় প্রবেশ করতে না পেরে নগরীর মূল সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া চারদিকে সিমানা প্রাচীর না থাকায় পানাম নগরী এখন পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। নগরীর চারপাশ ঘিরে বেদখল অবস্থায় যে খাল রয়েছে সেগুলোতে স্থানীয় বাসিন্দারা ও আদমপুর বাজারের দোকানীরা ময়লা আবর্জনা ফেলে নর্দমায় পরিণত করেছে। নর্দমার দুর্গন্ধে পানাম নগরীতে আসা পর্যটকরা চরম ভোগান্তির হচ্ছেন। অপর দিকে নগরীর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে লোকবল প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় সামলাতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুন

সড়ক দখল করে অটোরিকশার জটলা, ভোগান্তিতে ক্রেতা-পথচারী

পানাম নগরীর দায়িত্বে থাকা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান জানান, পানাম নগরী সংস্কারের প্রধান অন্তরায় বাজেট সংকট। ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মোট বাজেট ৮৩ কোটি ২১ লাখ টাকা। এখানে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে মাত্র ১৩ কোটি ১৮ লাখ টাকা, আর বাকি ৭০ কোটি ৩ লাখ টাকা হচ্ছে পরিচালন ব্যয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন মোট প্রত্ন নির্দশন রয়েছে ৫৫০টি। তার মতে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উন্নয়ণ বাজেট প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। এতো অপ্রতুল উন্নয়ন বাজেট দিয়ে কোনো ভাবেই প্রত্ন নির্দশনের সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। সে জন্য চাইলেই সংস্কার কাজ করা যায় না। এ অবস্থায় ঐতিহাসিক পানাম নগরী রক্ষা করতে হলে বিশেষ প্রকল্প হাতে নিতে হবে। তবে পাইলট প্রকল্পের আওতায় দুয়েকটি ভবন সংস্কার করা হয়েছে। 

আগামীতেও এটি চলমান থাকবে। সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক শাহেদ কায়েস বলেন, প্রয়োজনীয় সংস্কারের অভাবে ইতিমধ্যে এ নগরীর ২০টি স্থাপনা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। বাকিগুলোও রয়েছে মারাত্মক ঝুঁকির মুখে।স্বল্পমাত্রার ভূমিকম্পই এ নগরী ধ্বংসের জন্য যথেষ্ট। পানাম নগরীর আদি সৌন্দর্য ঠিক রেখে অচিরেই এটি সংস্কার ও সংরক্ষণ করা জরুরি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: