মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল শুক্রবার

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে মাগুরা পৌরসভা ফুটবল একাদশ ও মহম্মদপুর উপজেলা ফুটবল একাদশ। খেলা শুরু হবে বিকেল ৩টায়।
ফাইনাল খেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টুর্নামেন্টের ফাইনাল আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।
জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রুবায়েত হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ জেলা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র