সিদ্ধিরগঞ্জের চাঁদাবাজ সালাউদ্দিন বিএনপি থেকে বহিস্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীন সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তির অনুলিপি যথারীতি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে তা উল্লেখ য়েছে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ওই বিএনপি নেতার বিরুদ্ধে গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নম্বর-৪৮) হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
এ ছাড়া তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রকাশ হয়ে আসছে।
ভোরের আকাশ/ র.ই