শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎসচাষীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ দিবস উপলক্ষে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু।

আলোচনা সভায় ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলার সফল মৎসচাষী হিসেবে আইনুল হক, সফল পোনা উৎপাদনকারী হিসেবে ছানারুল ইসলাম ও তরুণ উদ্দোক্তা হিসেবে ইসতিয়াক আহম্মেদ এর মাঝে পুরস্কার প্রদান বিতরণ করা হয়।

আরও পড়ুন

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন

শেষে অতিথিরা জাতীয় মৎস পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

র‌্যালি ও আলোচনা

শেয়ার করুন: