শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ ৭ মামলার পলাতক আসামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ ৭ টি মামলা রয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর সে গ্রেফতার হয়।

ইমিগ্রেশন তথ্য বলছে,  ভারতে ঢোকার সময়  ইমিগ্রেশন ভবন থেকে ১৬ জন আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যারা ৫ আগষ্টের পর হত্যাসহ বিভিন্ন মামলার আসামী হয়েছিল।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহ জনক মনে হয়।

এসময় সে কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বিকার করে। পরে তার পাসপোর্ট পরীক্ষা, নিরীক্ষা করে দেখা যায় সে একাধিক মামলায় কালো তালিকার আসামী। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তীতে আসামীকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দিবে।

ভোরের আকাশ/এসএইচ

মৌলভীবাজারইমিগ্রেশনভারতছাত্রলীগবেনাপোলগ্রেফতার

শেয়ার করুন: