শিরোনাম
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তারাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তা

শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘শাহজাদপুর প্রেসক্লাব’-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক  জিএস আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল সরকার ।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) শাহজাদপুর ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু,সাবেক সাধারণ সম্পাদক জননেতা আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,সাবেক  সাংগঠনিক সম্পাদক  আমির হোসেন সবুজ সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম রাজা, পিপি অ্যাডভোকেট কে এম রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে আল মামুন বলেন, আপনাদের লেখনি দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা সত্য ঘটনা কে সব সময় তুলে ধরার চেষ্টা করবেন । বর্তমান বিএনপি সরকারের আমলে শাহাজাদপুরে যত উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো আপনাদের পত্র পত্রিকার মাধ্যমে প্রকাশিত করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শাহজাদপুরকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করবো ।

আরও পড়ুন

অফিসে কেউ আপনার নামে গুজব ছড়ালে কী করবেন?

‎নবনির্বাচিত সভাপতি জি এস আল আমিন হোসেন বলেন, “আমি জনগণের স্বার্থে এবং দেশের কল্যাণে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সাংবাদিকতা করি। ভবিষ্যতেও সেই আদর্শ ও নীতি ধারণ করে কাজ করে যেতে চাই।”
‎
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল সরকার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা জীবনে আমি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মূলধারার সাংবাদিকদের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ। আমাকে সাধারণ সম্পাদক  নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
‎
‎নবগঠিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি শফিউল হাসান চৌধুরী লাইফ ( ইত্তেফাক)  সহ সভাপতি আব্দুল কুদ্দুস ( ভোরের কাগজ) , সহ সভাপতি মির্জা হুমায়ুন( আরটিভি ।  ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ ( মাই টিভি) , যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পলাশ রাজধানী টিভি), সাংগঠনিক সম্পাদক পদে কোরবান আলী লাভলু (সমকাল), অর্থ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম পলাশ মুভি বাংলা টেলিভিশন  দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো: আব্দুল হান্নান ( বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নয়ন আলী( সময়ের আলো) ,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হাসান ( চ্যানেল এস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিলন( সকালের সময়), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম ( দেশ রুপান্তর)।

‎কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, শ্রী বিমল কুমার কুন্ডু ( সংবাদ), সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির ( জনকণ্ঠ) , আবুল কাসেম ( নয়া দিগন্ত) সাগর বসাক দৈনিক (করতোয়া) ও আরিফুল ইসলাম দৈনিক (ইনকিলাব) । 
‎
‎নবগঠিত এই কমিটির মাধ্যমে শাহজাদপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: