শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

দিনাজপুরে রঙিন ফুলকপির প্রদর্শনী পরিদর্শন করেন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দিনাজপুর জেলার বিরল উপজেলায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত রঙিন ফুলকপির প্রদর্শনী পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের কৃষক মো. মুনির উদ্দিন মিন্টুর ৩০ শতাংশ জমিতে উৎপাদিত রঙিন ফুলকপি’র প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সাবেত আলী। রোববার (২৮ ডিসেম্বর) জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

রঙিন ফুলকপির প্রদর্শনী ক্ষেত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন  প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বরকত উল্লাহ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, কৃষক মুনির উদ্দিন মিন্টু প্রমুখ।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, এবার এ উপজেলায় ৫০ জন কৃষক রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন। তারা বাজারে দামও ভালো পেয়েছেন। উৎপাদিত রঙিন ফুলকপি প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় পরিবহনযোগে যাচ্ছে।  

ভোরের আকাশ/এসএইচ

দিনাজপুররঙিন ফুলকপি

শেয়ার করুন: