শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বিশ্ব স্বাস্থ্য দিবসে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণে সচেতনতা প্রচারণা

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই বৈশ্বিক অঙ্গীকারকে সামনে রেখে  জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী জলবায়ু সহনশীল মহিষপালন সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. সুমনা আক্তার অনুষ্ঠিত এই কার্যক্রমে জনসাধারণকে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য প্রচার করেন। প্রকল্পের অর্থায়নে ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড।

প্রকল্প কর্মকর্তারা জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গরুর মাংসের কোলেস্টেরল মাত্রা প্রায় ৭০–৯০ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম, যেখানে মহিষের মাংসে কোলেস্টেরল মাত্র প্রায় ৪০–৬০ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম। ফলে, মহিষের মাংস তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত এবং হার্টের সমস্যাও কম হয়, যেসব মানুষের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা চাইলে মহিষের মাংস গ্রহণ করতে পারেন।

এছাড়াও প্রচারণায় মহিষের দইয়ের পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর দিক সম্পর্কেও গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই প্রচারণার মাধ্যমে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে।

জনসচেতনতামূলক কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করেছে- প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ভোরের আকাশ/এনএস

বিশ্ব স্বাস্থ্য দিবস

শেয়ার করুন: