শিরোনাম
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে। অপর দুজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি মাঝারি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

এতে কাভার্ড ভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় ডাক বিভাগের কাভার্ড ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ইউএম
 

হবিগঞ্জদুর্ঘটনা

শেয়ার করুন: