শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত থেকে এলো ১ হাজার ২৬৭ বস্তা জিরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদকে সামনে রেখে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। ছবি: সংগৃহীত
ঈদকে সামনে রেখে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। ছবি: সংগৃহীত

মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। 

সোমবার (২৬ মে) সকালে জিরা আমদানির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া কাস্টমস।

এর আগে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৪টি ট্রাকে করে ১২৭৬ বস্তা জিরা আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ভোরের আকাশকে জানান, ঢাকার পরশী ইমপেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে ৩টি আমদানিকারক প্রতিষ্ঠান এই জিরা আমদানি করেছে।

কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

তিনি আরও জানান, প্রতি কেজি জিরা প্রায় ৪ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪৫.৭৬ টাকায় আমদানি করা হয়েছে, যা থেকে সরকার ৯৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা রাজস্ব পাবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, চলতি বছরে এর আগেও কয়েকবার এই বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে। ঈদকে সামনে রেখে আরও আমদানির সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে জিরাগুলো আজই খালাস হবার কথা রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

সিঅ্যান্ডএফব্রাহ্মণবাড়িয়াজিরাভারতঈদুল আজহা

শেয়ার করুন: