শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উলিপুরে ফুফুর বা‌ড়ি বেড়া‌তে এসে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাইফান (দেড়) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফান একই ইউনিয়নের মহিদেব কাচারি এলাকার লিমন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় চার দিন আগে মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে সাইফান। সোমবার সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল সে। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

রাবির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য ১০ লাখ টাকা অনুদান

দীর্ঘ সময় অনুসন্ধানের পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করলে সে মৃত বলে নিশ্চিত হওয়া যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

কুড়িগ্রাম

শেয়ার করুন: