শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর অভিযুক্ত গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম, আল্লাহ ও পবিত্র কোরআন শরিফকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে তিনটি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় মূল অভিযুক্তে গ্রপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘরের বেড়া ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চক করিম তেলিপাড়া গ্রামের বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্তের বিরুদ্ধে ফেসবুকে আল্লাহ ও পবিত্র কোরআন শরিফকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন। এ-সংক্রান্ত কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
‎
‎এরই একপর্যায়ে সোমবার সন্ধ্যার পর একদল উত্তেজিত লোক সৌরভ চন্দ্র মহন্ত ও তাঁর স্বজনদের বাড়িতে হামলা চালায়। এতে সৌরভ চন্দ্র, দীনেশ চন্দ্র ও জগদীশ চন্দ্র মহন্তের বাড়ির তিনটি ঘরের বেড়া ভাঙচুর করা হয়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র তছনছ করা হয় এবং কয়েকটি জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
‎
‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, হঠাৎ একদল লোক বাড়িতে এসে ভাঙচুর চালায়। এ সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তাঁরা। ঘটনার পর পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎
‎পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সৌরভ চন্দ্র মহন্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নিয়ে পুলিশ আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। এরপরও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘরগুলো সম্পূর্ণ ভেঙে ফেলার তথ্য সঠিক নয়; তবে টিনের বেড়া ও ঘরের ভেতরের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
‎
‎পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
‎
‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

অষ্টগ্রাম হাওরে আমনের সবুজ পাতায় স্বপ্ন দেখছে কৃষক

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: