চাঁপাইনবাবগঞ্জে হিরোইনসহ কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হিরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হানিফ ওই এলাকার মো. রুহুল ছেলে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৫, সিপিসি-১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস আভিযানিক দল হানিফের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার নির্মানাধীন বাথরুমের ভেতরে প্লাস্টিকের ক্যারেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১.৮২৬ কেজি হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র