খুলনায় পিস্তলসহ যুবক আটক

খুলনার শীর্ষ সন্ত্রাসীর বাড়ি থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে ডিবি'র অভিযানে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করা হয়েছে।
যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে । গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ের মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ী পলাশের ২২ নং বাড়ীতে খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম গত ২৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালায়।
এ সময় যশোরের কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক রিফাত তালুকদার যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
ভোরের আকাশ/ এনউব