শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে মাদকচক্রের ছুরিকাঘাতে নারীসহ ৩ জন আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকচক্রের ছুরিকাঘাতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- সিফাত (২১), রাজু (২৬) ও এনি (৩০)। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি হোসাইনিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় এলাকায় একটি পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের সদস্যদের সংঘর্ষ হচ্ছিল। উভয়ের সংঘর্ষকালে  আহতরাসহ আরও লোকজন মারামারি থামানোর চেষ্টা করেন। এসময় পরিস্থিতি শান্ত হলে উভয় গ্রুপ সংঘর্ষস্থল থেকে চলে যায়।

পরে ঘটনার প্রায় ৩০ মিনিট যেতেই আবারও ঘটনাস্থলে ফিরে এসে এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৫), তার বোন জামাই সোহেল (৩১) ও শফিকুলের বোন জান্নাতুল ফেরদৌস পারি ও তাদের সহযোগীসহ ৫-৬ জনের একটি দল তিনজনকে বেধড়ক মারধর চালায় এবং মারধরের একপর্যায়ে তিনজনকে ছুরিকাঘাত করে আহত করে।

আহতরা হলেন- সিফাত (২১), রাজু (২৬) ও এনি (৩০)। আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং হামলাকারীদের গণপিটুনি দেয়। গুরুতর আহত সিফাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

হাসনাতের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিক্ষোভ : এনসিপি বয়কটের ঘোষণা

বর্তমানে তিনি সেখানকার জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্য দুই আহত রাজু ও এ্যানিকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার খবর শুনে আমাদের এসআই ওলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

ভোরের আকাশ/ইউএম

ছুরিকাঘাতসিদ্ধিরগঞ্জআহতমাদকচক্র

শেয়ার করুন: