শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ভুয়া সিআইডি পরিচয়ে ডলার আত্মসাতের চেষ্টায় তিন যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে ডলার আত্মসাতের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন যুবক। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

ডিবি পুলিশ জানান, একটি আভিযানিক দল গতকাল (১৬ জুলাই) ভোরে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিল। এ সময় ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ডিবি সদস্যদের জানান, স্থানীয় জনতা তিনজন ভুয়া সিআইডি সদস্যকে আটক করে তার ব্যক্তিগত কার্যালয়ে রেখেছেন।

খবর পেয়ে ডিবির সদস্যরা ভোর ৫টা ১৫ মিনিটে চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন, বরগুনার তালতলী উপজেলার নাঈম (২০), রাকিবুল ইসলাম (১৮) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শেখ শাদিউল ইসলাম (২০)। তারা বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি বাওফেং ওয়াকিটকি, সাত জোড়া হ্যান্ড গ্লাভস, বাংলাদেশ পুলিশ লেখা ও লোগোযুক্ত একটি মাস্ক, সার্জিক্যাল ব্লেড ও কটনসহ একটি প্লাস্টিক বক্স, একটি স্ট্যাম্প প্যাড, সিআইডি সদস্যদের পোশাকের আদলে ব্যবহৃত দুটি সাদা ফুলহাতা শার্ট ও দুটি কালো প্যান্ট এবং একটি স্থায়ী মার্কার কলম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, ঢাকায় পরিচিত এক দারোয়ান ইয়াছিনের মাধ্যমে তারা গাইবান্ধার ফরিদপুর ইউনিয়নের কথিত ডলার ব্যবসায়ী মো. কাদের ওরফে সুকটুর সঙ্গে পরিচিত হন। প্রথমে তাদের হাতে ১৬টি ডলার দিয়ে ঢাকায় ভাঙিয়ে দেখতে বলা হয়। ডলারগুলো আসল হওয়ায় তারা পরিকল্পনা করেন সিআইডি সদস্য সেজে বিপুল পরিমাণ ডলার আত্মসাৎ করবেন।

আরও পড়ুন

শিক্ষা, দুর্নীতি ও মাদকবিরোধী অবস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতি তুলে ধরলেন ডা. বাচ্চু এমপি

পরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই রাত ১টার দিকে তারা সুকটুর বাড়িতে গিয়ে ডলার কেনার কথা বলে একটি ব্যাগভর্তি ডলার নেন। পরে ওয়াকিটকি বের করে নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে ডলার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে তাদের আচরণে সন্দেহ হলে প্রতারক চক্রের সদস্য ও স্থানীয় লোকজন তাদের আটক করে ডলারের ব্যাগ উদ্ধার করেন এবং পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে রাখেন।
পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং জব্দকৃত আলামত উদ্ধার করে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন,' এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৭ জুলাই দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।'

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: