আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে লরিতে অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার সার্ভিসের সদস্যরা।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ডের কী অবস্থা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।
ভোরের আকাশ/এনএস