ডাঃ জাফর ইকবালের মাতার মৃত্যুতে ড্যাবের শোকবার্তা

ডাঃ মোহাম্মদ জাফর ইকবালের মাতার মৃত্যুতে শোক বার্তা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
ড্যাবের দপ্তর সম্পাদক ডাঃ এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ মোহাম্মদ জাফর ইকবালের মা মোসা: হাসিনা বেগম গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এর সাথে আমরা মরহুমার আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহতালা উনাকে বেহেস্ত নসিব করুন ও উনার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।
ভোরের আকাশ/এনএস