শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে দুই জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের ভবানীপুর ও শ্রীপুর থেকে আগুনে পোড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মাহাবুর ইসলাম রনি (১৪)।

সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রনি নিখোঁজ ছিল। সে পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো।

অপরদিকে, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনেরা ওইদিন রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরের মায়ের দোয়া হোটেলর পেছনে একটি ঝোপঝাড় থেকে তার আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, শনিবার সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকার গজারি বনে আগুনে পোড়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ১১টার দিকে আনুমানিক বয়স ২০ বছর বয়সী লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

গাজীপুরমরদেহ উদ্ধার

শেয়ার করুন: