ফরিদপুরে পুলিশের লোক পরিচয় দিয়ে টাকা ছিনতাই
ফরিদপুরে পুলিশের লোক পরিচয় দিয়ে টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মিন্টু ব্যাপারী (৪০) পিতা আব্দুর রব ব্যাপারী গ্রাম ভজন ডাঙ্গা জেলা ফরিদপুর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান তিনি ইগলু আইসক্রিম কোম্পানির ডিএসআর হিসেবে কর্মরত আছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি সার্কিট হাউস থেকে বাসায় ফেরার পথে দুইজন অজ্ঞাত লোক হঠাৎ ভ্যান থেকে থামিয়ে আমাকে তারা পুলিশের লোক পরিচয় দিয়ে আমাকে বলে আপনাকে চেক করতে হবে। আমি পুলিশ ভেবে তাদের আমাকে চেক করতে বলায় তারা আমাকে চেক করে।
এক পর্যায়ে আমার থেকে আমার, কোম্পানির টাকা ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা নিয়ে যায় এবং তারা আমাকে বলে আপনাকে আরো ভালো করে চেক করবে বলে তারা একটি মোটরসাইকেল করে উধাও হয়ে যায়। আমি তাদেরে অনেকবার বলেছি, ভাই এগুলো কোম্পানির টাকা এগুলো আমাকে ফেরত দিন; কিন্তু তারা আমার কথা না শুনে মোটরসাইকেল নিয়ে দ্রুত বেগে ঘটনাস্থল ত্যাগ করেন।
মিন্টু ব্যাপারী আরও বলেন ফরিদপুরের সার্কিট হাউজের পাশ থেকে, পুলিশ সুপারের বাড়ীর সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে , তারার মাঝে স্কুলের সংলগ্ন এলাকা থেকে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেগুলো চালু করলে অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.