শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), ডুমুরিয়া যৌথভাবে এই উঠান বৈঠকের আয়োজন করে।

বিশেষ এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দেয়। আমাদের মায়েরা ও বোনেরা যদি প্রযুক্তিতে দক্ষ হন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তবেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন দিক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

ফতুল্লায় অবৈধ তিতাস গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪; একজনের অবস্থা আশঙ্কাজনক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

খন্দকার হাফিজুর রহমান ,ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ডুমুরিয়া। মোছাঃ শামসুন্নাহার,উপজেলা তথ্য আপা ডুমুরিয়া। আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, উপকারভোগী নারী, তথ্য সেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ নারীর উন্নয়ন ও সুরক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাল্যবিয়ে

শেয়ার করুন: