সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ায় সাংবাদিক সমাবেশ

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন, বগুড়ার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশের গণমাধ্যমের ইতিহাসে সংবাদপত্রের কালো দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস,সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদসহ সাংবাদিক ইউনিয়ন ও বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সংবাদপত্রের স্বাধীনতা, পেশাদার সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/ র.ই