শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়কুটা বোঝাই একটি টমটম উল্টে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুমকি-বাউফল সড়কের রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত টমটম চালকের নাম হাবিবুর রহমান (২৬)। সে শ্রীরামপুর গ্রামের ছিদ্দিক হাওলাদারের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্র জানায়, বাউফল থেকে বরিশালগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫৪৮৬) পেছন থেকে খড় বোঝাই টমটমটিকে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনার পর ট্রাকটি দ্রুত লেবুখালীর পাগলার দিকে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লেবুখালী টোলপ্লাজা এলাকায় ট্রাকটি আটক করে। তবে ট্রাক চালক সোহাগ তার গাড়ির ধাক্কার অভিযোগ অস্বীকার করেছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় টমটম চালকের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

 


 

পটুয়াখালী

শেয়ার করুন: