শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড়াইলের কৃতি সন্তান আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বড়াইলের কৃতি সন্তান আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল
বড়াইলের কৃতি সন্তান আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের কৃতি সন্তান আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে। 

শনিবার (২১আগস্ট) বিকেলে জালশুকা মোল্লাবাড়ির লাল কুটির প্রাঙ্গণে এই আয়োজনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. মিজানুর রহমান। শুরুতে আমিনুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়। দোয়া পরিচালনা করেন- রহমানীয়া জামে মসজিদের ইমাম হাফেজ জামালুদ্দিন।

তৎকালীন ইউনিয়ন বোর্ডের দীর্ঘ ৩৫ বছরের প্রেসিডেন্ট, জালশুকা মোল্লাবাড়ির শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সির কনিষ্ঠ পুত্র আমিনুল হক গত ২৫ জুন ইন্তেকাল করেন। তাঁর স্মরণে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার, মো. মোজাম্মেল হক মাষ্টার, মোস্তাফিজুর রহমান নান্নু, আনিসুর রহমান ছোট্ট, ফারুক আলম, জহির খান, এনামুল হক, আশরাফুল হক রিজেন, সেম্পু মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন আজহার খন্দকার। 

আরও পড়ুন

জামালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বক্তারা বলেন, আমিনুল হক আমৃত্যু মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন সমাজ হিতৈষী। সমাজের উন্নয়ন ও অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে সবসময় কাজ করেছেন। সুন্দর সমাজ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ভোরের আকাশ/রই


 

মো. জাহাঙ্গীর

শেয়ার করুন: