শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি-ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি-ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার এর জেল সুপার মোঃ ওবায়দুর রহমান মারা যাওয়া হাজতি জুনায়েদ সম্পর্কে দৈনিক ভোরের আকাশ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে জানান, "হাজতি  নং- ৫১৩০/২৫, নাম: জুনাইদ  মিয়া, বয়স: ৩২বছর, পিতা: হেকমত আলী, গ্রাম- পরমানন্দপুর, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মামলা: সি আর ৫৫৪/২৫, রোগের নাম: Sudden unconsciousness under evaluation  with H/O Subtance abuse.

সংশ্লিষ্ট বন্দিকে সহকারী সার্জন কারা হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক স্বাক্ষরিত ও সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক প্রতিস্বাক্ষরিত বর্ণিত রোগের উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত (Brought dead) ঘোষণা করেন।"

কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। ৪ জুন পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালত থেকে কারাগারে পাঠায়। আজ মঙ্গলবার সে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

হাজতিব্রাহ্মণবাড়িয়াকারাগারমৃত্যু

শেয়ার করুন: