রামগঞ্জে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামের দিনমজুর নজরুল ইসলামের বসতঘর পুঁড়ে চাই হয়েছে। শনিবার (৪এপ্রিল) সকাল দশটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ড সৃষ্টি হয়ে মুহূর্তে বসতঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল সহ সব কিছু পুঁড়ে চাই হয়ে গিয়েছে।
দিনমজুর নজরুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সৃষ্টি হয়ে আমার বসতঘর পড়ে ছাই হয়ে গিয়েছে। আমার মূল্যবান মালামাল সহ কোন কিছু উদ্ধার করতে পারেনি। বর্তমানে আমকে পরিবারের সদস্যরাসহ খোলা আকাশে নিচে বসবাস করতে হবে। ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন,বর্তমানে শারীরিক অসুস্থতার কারনে দীর্ঘদিন কোন কাজ করতে পারি না।
ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, গত কয়েক বছর থেকে সে আমার লোকজনের সাথে গাইড ওয়ালের কাজ করলেও বেশকিছু দিন যাবৎ অসুস্থতার কারণে কাজ করতে পারছে না ।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এজিএস আবুল কাশেম বলেন, দিনমজুর নজরুল ইসলাম আমাদের দলের একজন নিবেদিত কর্মী। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি।
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল জানান, নজরুলের পক্ষে বসতঘর নির্মাণ করা সম্ভব নহে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মানবিক সংগঠন গুলো পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে।
এমপি শাহাদাত হোসেন সেলিম জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি জেনেছি। দিনমজুর নজরুলকে সার্বিক সহযোগিতা করা হবে।
ভোরের আকাশ/এনউব