শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোল্লাহাটে অষ্টম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাগেরহাটের মোল্লাহাটে তামান্না নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার উদয়পুর উত্তরকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

তামান্না ওই এলাকার তারা মিয়া মৃধার মেয়ে এবং মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, তামান্নাকে কোনো কাজের কথা বললে সে রাগ করত। বুধবার সকালে তাকে গরুর খাবারের জন্য খড় কাটতে বলা হলে সে খড় কাটছিল। পরে পরিবারের সদস্যরা তাকে খাবারের জন্য ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানান, মাত্র কয়েক মাস আগে একই পরিবারের তারা মিয়া মৃধার পুত্রবধূরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুইজনের এমন মৃত্যুর ঘটনায় বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান

এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল জানান, ওই খবরে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

ঘটনাটির প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।

ভোরের আকাশ/ এনউব

অস্বাভাবিক মৃত্যু

শেয়ার করুন: