শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে স্থানীয়ভাবে আয়োজিত বৈশাখি মেলার জায়গার বকেয়া ভাড়া চাওয়ায় বিএনপি নেতা মতিউর রহমানকে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কবির ঢালীর বিরুদ্ধে।

অভিযুক্ত কবির ঢালী প্রায় বছর খানের আগে মতিউর রহমানের জমি ভাড়া নিয়ে সেখানে বৈশাখি মেলার আয়োজন করে। বকেয়া ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অভিযোগকারী, এ ঘটনায়।

রবিবার (১৬ নভেম্বর) সকালে বিএনপি নেতার ছেলে সাব্বির শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গ গ্রামের (বায়তুন নুর জামে মসজিদের দক্ষিণ পাশে) হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মতিউর রহমানকে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।

আহত মতিউর রহমান (৬০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মৃত নূরুদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ত্রিমোহনী বুজর ঢালী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সাবেক সদস্য।

অভিযুক্ত কবির ঢালী (৪৭) একই গ্রামের মৃত মমতাজ উদ্দিন ঢালীর ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। ঘটনার পর থেকে তিনি এলাকা ছেড়ে পলাতক রয়েছে।

আহত বিএনপি নেতার ছেলে সাব্বির (২৭) জানান, প্রায় বছর খানের আগে অভিযুক্ত কবির ঢালী আমাদের জমি ভাড়া নিয়ে সেখানে বৈশাখি মেলার আয়োজন করে। ওই মেলা বিরতিহীনভাবে ১০ দিন যাবত চলে। মেলা শেষে জমির ভাড়া দেওয়ার কখা থাকলেও ভাড়া না দিয়ে নির্দিষ্ট সময় পর মেলা বন্ধ করে দেয়। ভাড়া দেওয়ার বিষয়ে তার সাথে একাধিকবার বৈঠক ও আলোচনা হয়েছে। পরে তার কাছে ভাড়া চাইলে দেই দিচ্ছি বলে সময় পার
করতে থাকে।

তিনি বলেন ,গত শনিবার বিকেল ৩টার দিকে তার বাবা মতিউর রহমান নান্দিয়া সাঙ্গুন (বায়তুন নুর জামে মসজিদের দক্ষিণ) পাশের রাস্তা দিয়ে বাড়ির পাশেই নদীর পাড় থেকে ছাগল আনতে যাচ্ছিল।

এসময় অভিযুক্ত কবির ঢালী ও তার ৬ জন সহযোগী তার বাবাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। কেন গালিগালাজ করছে এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করলে কিছু বুঝে উঠার আগেই অভিযুক্তরা তার বাবাকে হামলা ও মারধর শুরু করে। এক পর্যায়ে কবির ঢালীর হাতে থাকা দা দিয়ে বাবাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে বাম চোখের উপরে লেগে কেটে যায় এবং গুরুতর আহত হয়। পরে কবির ঢালী ও তার সহযোগীরা বিএনপি নেতা মতিউর রহমানকে গলায় চেপে ধরে হত্যার চেষ্টা করে।

এসময় তার বাবার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। যাওয়ার সময় হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় তার বাবাকে।

অভিযুক্ত কবির ঢালীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, কাওরাইদের নান্দিয়া সাঙ্গুন গ্রামে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/মো.আ.


 

বিএনপি নেতাগাজীপুরস্বেচ্ছাসেবক লীগমারধর

শেয়ার করুন: