শ্রীপুরে অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষকের সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুরে সামজিক যোগাযোগ মাধ্যমে আবদুল আওয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগীর পরিবার।
শনিবার(২৯আগস্ট) বিকালে শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফরহাদ মাহমুদ তালুকদার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই) ব্যবহার করে আমার সুনাম ক্ষুন্ন করতে একটি মহল আমার কন্ঠ নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে দিয়েছে।একটি মহল কয়েকমাস ধরে এ ঘটনা কে কেন্দ্র করে একটি অডিও দেখিয়ে আমার কাছে অর্থনৈতিক সুবিধা দাবী করে আসছিলো।আমি তাদের অনৈতিক দাবি পুরন না করায় তৈরিকৃত অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয।আমি আইনের আশ্রয় নিয়েছি। আপনাদের সহযোগিতা চাই।
উল্লেখ গতরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকের সাথে অজ্ঞাত এক ছাত্রীর তিন মিনিট চল্লিশ সেকেন্ডের একটি অডিও ছড়িয়ে দেয়।যা মুহূর্তেই ভাইরাল হয়।সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব