শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে পাওয়ার ট্রলির ধাক্কায় প্রাণ গেলো শিশুর

(চুয়াডাঙ্গা) জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগর রাস্তা পারাপারের সময় দূর্ঘটনার কবলে পড়ে সামিয়া আক্তার(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার(১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসাদা ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঝের পাড়ায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সামিয়া আক্তার মাধবপুর গ্রামের শাহাজাহান আলীর কণ্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়া আক্তার সোমবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে দৌড়ে রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সাথে ধাক্কা লাগে। আর এতে সে মারাত্মকভাবে আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।সামিয়া আক্তারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শোকে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। পিতামাতা ও আত্মীয় স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এই বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, খবর শোনামাত্র ঘটনাস্থলে জীবননগর থানা পুলিশ উপস্থিত হয়েছে। এই বিষয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ঘটনাটি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/তা.কা


 

 

পাওয়ার ট্রলিচুয়াডাঙ্গাশিশুর মৃত্যু

শেয়ার করুন: