শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুই প্রাণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

দিনাজপুরের বিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে স্বপ্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল হেরিটেজ ট্রাভেলস-এর যাত্রীরা। কিন্তু চন্ডিপুর আসতেই সব এলোমেলো হয়ে গেল। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বাসটি এমন জোরে ধাক্কা দেয় যে, দুটি গাড়ির সামনের অংশই লোহার জঞ্জালে পরিণত হয়েছে।

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের হেলপার ও এক যাত্রী। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মোশারফ হোসেন বাবু। পরিবারের কাছে এখন তিনি শুধুই একটি লাশ। দুর্ঘটনার পর পরই আহতদের চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে বিরামপুর-গাইবান্ধা মহাসড়ক। 

স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত এগিয়ে এসে (১০ জনকে) উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রিয়জনদের অপেক্ষায় থাকা পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন জানান, ঘটনার পরপরই পুলিশ উদ্ধার কাজে নেমে পড়ে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ভোরের আকাশ/ র.ই
 

সড়ক দুর্ঘটনায় নিহতআমির হুসাইন

শেয়ার করুন: