শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের সহকারী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এরআগে গতকাল সন্ধ্যায় তাকে শহরের শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, কৃষক সিদ্দিক আলী ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাট বাজারে খরচ করতে যান। ওই সময় আওয়ামী লীগের ওই আসামিরা এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাথাড়ি মারধর করে। পরে কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলীকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। মামলায় বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী।

আরও পড়ুন

এক ক্লিকেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! ভুয়া অ্যাপ নিয়ে সতর্কবার্তা

২০২৪ সালের জুলাই আন্দোলনের পেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন। সেই মামলায় তরিকুল ইসলাম এজাহারনামীয় আসামি।

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, গতকাল সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

ভোরের আকাশ/এনএন

গ্রেপ্তারসাবেক সংস্কৃতিমন্ত্রীআসাদুজ্জামান নুর

শেয়ার করুন: