পুলিশ কনস্টেবল নিয়োগে আর্থিক লেনদেন ও দালালের ফাঁদে না পড়ার আহ্বান

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগান কে সামনে রেখে পিরোজপুর জেলাপুলিশ শনিবার (২৫ এপ্রিল) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালনা করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের পিরোজপুর পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ),৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী শারীরিক সক্ষমতা যাচাই এ উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান।
এসময়ে নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হবে। নিয়োগ বোর্ডের সদস্যদের প্রতি চাকরি প্রার্থীদের আস্থা রাখার অনুরোধ করেন। তিনি একটি স্বচ্ছ নিয়োগ উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যগণসহ পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব