শিরোনাম
সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী ১০০ শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ সহায়তার চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে চেক বিতরণ করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।

এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, জান্নাত, সাদিয়া আক্তারসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে ব্যাংক হিসাবে পে-চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা এবং তাদের পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: