শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশকে দেশপ্রেম-পেশাদারিত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে: পুলিশ সুপার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে বলেছেন, "প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব হতে হবে, পুলিশ জনগণের বন্ধু এটা শুধু কথা বা লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে।

তিনি বলেন, পুলিশকে দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের সাথে জনগণের  সুসম্পর্ক গড়ে উঠবে। জনগণ পুলিশকে সহায়তা করবে, জনগণ পুলিশের ওপর নিরাপত্তা, অপরাধ নির্মল সহ সামগ্রিক কাজে নির্ভরশীল হবে। তবেই সমাজ থেকে সকল অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূল করার সহজ ও সম্ভব হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

কল্যাণ সভা অনুষ্ঠানে পুলিশ অফিসার ও ফোর্সদের সামগ্রিক কল্যাণার্থে সমস্যা উপস্থাপন ও তা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদেরকে নির্দেশ প্রদান করেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার, পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানুবেশ) বায়জিদ ইসলামের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলার সকল উপজেলার অফিসার ইনচার্জ গন, ট্রাফিক ইনচার্জ, কোট ইন্সপেক্টর, পুলিশ লাইনের আর আই, রিজার্ভ অফিসের আরও-১, সিভিল স্টাফ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মাসিক কল্যাণ সভা শেষে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত সকল পুলিশ সদস্যগণ পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ভোরের আকাশ/জাআ

নাজিরপুরপুলিশ সুপার

শেয়ার করুন: