শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে অবৈধ তামাক জাতীয় পণ্য ধ্বংস

ধামরাই(ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধামরাই ও সিংগাইর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের দেশী ও বিদেশি সিগারেট ও বিড়ি ধ্বংস করা হয়েছে।এ সময় প্রায আড়াই লক্ষ টাকার তামাক জাতীয় পণ্য ধ্বংস করা হয়।

সোমবার(১৮ মে) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপোতে এই সিগারেট ও বিড়ি ধ্বংস করে পুতে রাখা হয়।

কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো: শাকিল খন্দকারের নেতৃত্বে এ তামাকজাত পণ্য ধ্বংস করা হয়।

জানা যায়, ঢাকার ধামরাই উপজেলায় ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকা থেকে মন্ড, ওরিস, এক্সএসও,, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী, মেসি নাম দেশী বিদেশী ব্রান্ডের ৫৬ হাজার ৮৬০ টাকার সিগারেট ও দেশীয় বিভিন্ন ব্রান্ডের ৮৪ হাজার ৮২০ টাকার বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ব্যবহার অনুপযোগী ও অবৈধ তামাক পণ্য রাষ্ট্রের অনুকূলে এনে বাজেয়াপ্ত করে ধ্বংসের সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে ১০-১৫ ফুট মাটি গর্ত করে এসব তামাক পণ্য মাটি চাপা দেয়া হয়।

আরও পড়ুন

সিরাজদীখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

তামাক পণ্য ধ্বংসের সময় কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো: শাকিল খন্দকার বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য জব্দ করে থাকি। আমাদের এই অভিযান চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইস ও ভ্যাট বিভাগ ধামরাই জোনের ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা: জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: মাহবুব - উল- আলম, ধামরাই থানার ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম, ধামরাই পৌর নির্বাহী অফিসার মো: গোলাম নবী এছাড়াও ধামরাই ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব   

তামাক জাতীয় পণ্য ধ্বংস

শেয়ার করুন: