শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান আবু সাঈদের

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে নতুন জেলা প্রশাসক পদে আবু সাঈদ যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি এই পদে যোগদান করেন। 

২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পদে কর্মরত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবু সাঈদ প্রশাসনের সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। 

২০১৭-২০১৮ সালে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাহী অফিসার পদে নিয়োজিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদেও তিনি দায়িত্ব পালন করেন। 

তিনি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার অধিবাসী। তার সহধর্মিণী একজন গৃহিণী এবং তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

এদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব হয়েছেন এবং রোববার পিরোজপুর ত্যাগ করেন।

ভোরের আকাশ/মো.আ.

যোগদানপিরোজপুরজেলা প্রশাসক

শেয়ার করুন: