শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার (২৮ জুলাই) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাদের দাবি আদায়ে তারা এ কর্মসূচি পালন করছে।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন কাপাসিয়ার উদ্যোগে বেলা ১২ টা থেকে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলার কিন্ডারগার্টেন গুলোর শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন।

ছবি : ভোরের আকাশ

শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন কাপাসিয়ার সভাপতি মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সালে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবি জানান।

বিগত ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সকল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। ২০১১ সালের প্রজ্ঞাপন ও পরবর্তীতে ২০২৩ সালের সংশোধিত প্রজ্ঞাপনে সরকারের নির্দেশনা অনুযায়ী বেশীর ভাগ কিন্ডারগার্টেন আবেদনের মাধ্যমে পাঠদানের অনুমতি ও নিবন্ধন পেয়েছে। পর্যায়ক্রমে সকল কিন্ডারগার্টেন সরকারের নীতিমালার আওতাধীন হচ্ছে।

এরই মধ্যে গত ১৭ জুলাই-২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্ডারগার্টেনকে বাদ রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ পরিপত্র জারি করেছেন। এতে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠী হতাশ হয়ে পড়েছেন। তাই তাদের দাবি জারিকৃত পরিপত্র সংশোধন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করা হয়।  

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষার্থীকাপাসিয়ামানববন্ধনপ্রাথমিক বৃত্তি পরীক্ষা

শেয়ার করুন: