শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত হাজতী আলামিন
ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত হাজতী আলামিন

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন (১৯) নামে কারাগারের হাজতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।

নিহত আলামিন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত রিপন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতি নম্বর- ১২৫৫৪/২৫। 

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর নবীনগর থানার একটি চুরির মামলায় (মামলা নম্বর ১৫, তারিখ ১৫-১১-২৫, ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

নিহতের বোন রিনা আক্তার অভিযোগ করে বলেন, “গত বৃহস্পতিবার নাসিরাবাদ এলাকা থেকে আমার স্বামী কুদ্দুস মিয়া ও ছোটভাই আলামিনকে আলিয়াবাদের কিছু লোক চোর সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ আমার ভাই মারা গেল।”

কারা চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, গত ৩১ ডিসেম্বর রাতে আলামিন অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করে পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১ জানুয়ারি সকাল ১০টা ১ মিনিটে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টা ৫ মিনিটে মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুসনদে নিউমোনিয়া (Pneumonia) উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. উবায়দুর রহমান জানান, হাজতীর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়াহাজতির মৃত্যু

শেয়ার করুন: