জনগণের সাথে প্রেম করতে চাই, এমপি আব্দুল আজিজ

"আমি জনগণের সাথে প্রেম করতে চাই। আমি জনগণের ভালবাসা পেতে এখানকার উন্নয়নে আমার আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে। শুধু বিএনপি নয়, সকল দলের মানুষের সহযোগিতায় আমার সংসদীয় এলাকা উন্নয়নের চাঁদর বিছিয়ে দিতে চাই।"
ইউএনও ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত খুবজিপুর ইউনিয়নের বিলসা হাট ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন এমপি আব্দুল আজিজ। এরআগে ফলক উন্মোচন করে ভবনটির উদ্বোধন করেন তিনি।
জানাযায়- বিলসা হাটের দ্বিতল ভবনে দোকানের জন্য ৩০টি রুম প্রস্তুত করা হয়েছে। নিচ তলায় সবজি বাজারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।
অনুষ্ঠানে এমপি আব্দুল আজিজ বলেন- জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আমাকেও আপনারা ভোটের মাধ্যম্যে এমপি বানিয়েছেন। এজন্য আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এখানকার মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ শুরু হয়ে গেছে। এখন শুধুই সময়ের অপেক্ষমান।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকার এদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছেন। সেখান থেকে দেশটাকে টেনে তুলতে এ সরকারকে একটু সময় দিতে হবে। হতাশা না হয়ে একটু সময় দিয়ে সবাই সহযোগিতা করেন। আমাকে কে ভোট দিয়েছে আর কে দেয় নাই সেটা আমার কাছে মুখ্য নয়। আমি এখন আমার সংসদীয় আসনের সকল জনগণের এমপি। তাই এ আসনে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই, এজন্য সবার সহযোগিতা কামনা করি।
উপজেলা প্রকৌশলী মিলন মিয়া বলেন- বিলসা হাটের ভবনটি উদ্বোধন শেষে ডিসি অফিসে হস্তান্তর করা হবে। সেখান থেকে ভবনটির ঘরগুলো বরাদ্ধ দেওয়া হবে।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন- বিলসা হাট ভবনের মাধ্যমে চলনবিল অধ্যুষিত মানুষের ভাগ্যোন্নয়নে অনেকদূর অগ্রসর হলো। এটা ধরে রাখার দায়িত্ব এখন আপনাদের হাতে।
এসময় অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রকৌলশী মিলন মিয়া, এমপি পুত্র মাহমুদুল হাসান সোহাগ, বিএনপি নেতা আনিসুর রহমান, বিএনপির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব