শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি

কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, শীর্ষ সন্ত্রাসী অপু পিস্তলসহ গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় ডিবি’র সাঁড়াশি অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ২৫ মামলার আসামী আবু হানিফ অপুকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অপু নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে। 

বুধবার (১ জুলাই) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অপুর স্বীকারোক্তির ভিত্তিতে কুমিল্লার জগন্নাথপুর থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে নগরীর শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে পরদিন দুপুরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 

এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনার পর গুলিবিদ্ধ স্কুল ছাত্র ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে অপু-সাব্বিরসহ জড়িত ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। 

গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জামসেদ হোসেন শ্রাবণকে (২২) একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এবং আসিফ (২৬), আশিক (৩৫) ও ইমনকে (১৯) গ্রেপ্তার করে। তারা বর্তমানে কারাগারে আছেন।

আরও পড়ুন

বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ডিবির একটি সূত্র জানায়, প্রকাশ্যে গুলি চালিয়ে অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু সুকৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। ঘটনার পর থেকে তিনি কুমিল্লার বাইরে প্রতিদিন অবস্থান পরিবর্তন করতেন। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদের পর ঘটনার দিন ব্যবহার করা অস্ত্রের সন্ধান দেন অপু।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, শীর্ষ সন্ত্রাসী অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি নতুন নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

তৌহিদুল আনোয়ার

শেয়ার করুন: