শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরিশাল আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল আদালত পাড়া পরিদর্শন করেন তিনি।

বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত রোডম্যাপের বছরপূর্তী উপলক্ষে সাতটি বিভাগীয় হেডকোয়ার্টারে ঘুরে ঘুরে সেমিনার, সিম্পোজিয়াম পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এতে উপস্থিত থাকছেন সাতটি দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরাও। বৃহস্প‌তিবার সকাল ১০টার দি‌কে প্রধান বিচারপতি বরিশাল আদালতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আইনজী‌বী সমিতির নেতৃবৃন্দ ও বিচারকরা।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বিচার বিভাগের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

সভায় জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সভাপ‌তিত্ব ক‌রেন। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, আদালতে প্রধান বিচারপতির আগমন নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রদূতদের একসঙ্গে আসা—এটা সত্যিই ঐতিহাসিক।

প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রদূতরা ন্যায়বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান।

ভোরের আকাশ/জাআ

বরিশালপ্রধান বিচারপতিআদালত প্রাঙ্গণ

শেয়ার করুন: