নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা (মাদার পাড়া) গ্রামের মৃত মহর আলী শেখের ছেলে জালাল উদ্দীন (৫৫) তার আপন ছোট ভাই আলতাব হোসেনের মেয়ে আশা মনি (১৮) কে ডেকে নিয়ে বাড়িতে কেউ না থাকায় জোর পূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষিতা আশা মনি বাদী হয়ে নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষক জালাল উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। যার মামলা নং ২৫ তারিখ ২৫/১০/২০২৬ইং এ মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার দুই সাপ্তাহ অতিবাহিত হলেও আসামি গ্রেফতার না হওয়ায় গত শনিবার এলাকাবাসী নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তব্য রাখনে হেকমত আলী, আব্দুস ছালাম, সোহরাব আলী, সুরতভান বেগম ও লাভলী বেগম সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি জালাল উদ্দীন কে গ্রেফতারের দাবী জানান তারা।
ভোরের আকাশ/ এনউব