শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুলবাড়ীতে যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ
ফুলবাড়ীতে যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ

ফুলবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় নামক স্থান থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে যৌথবাহিনী। এরপর শহরের সড়ক ও ফুটপাত দখল করা বিভিন্ন খাবার দোকানের সামনে জায়গা দখল, হোটেলের সামনে সাইবোর্ডসহ রাস্তার উপরে আসা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী জানান, ফুলবাড়ী শহরকে যানযট মুক্ত ও ফুটপাতের দোকানপাট বসিয়ে জনসাধারনের চলাচলে যাতে বাঁধা সৃষ্টি না হয় এবং দূর্ঘটনা এড়াতে এই অভিযান পরিচালনা করা হয়।

এ দিকে অভিযানকে স্বাগত জানিয়েছে শহরবাসী। তবে অভিযানের কয়েকদিনের পর আবারও ফুটপাত ও রাস্তা পুনরায় যাতে দখল না হয় সেদিকেও প্রশাসনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন ফুলবাড়ীবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফুলবাড়ী শহরের তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ফুলবাড়ী বাস স্ট্যান্ড থেকে ঢাকামোড় মোড় পর্যন্ত সবসময় যানযট বৃদ্ধি পায়।

এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সভায় আলোচনা হয়। এর প্রধান কারণ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখল চিহ্নিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী যোগদান করার পর থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।

ভোরের আকাশ/এসএইচ

উচ্ছেদঅবৈধ দোকানপাটযানজট নিরসনফুলবাড়ী

শেয়ার করুন: