শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লায় ভাড়া বাসায় পিকআপ চালক মো. ইব্রাহীম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। 

সোমবার (৩ আগস্ট) সকালে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ১২ জুলাই দুপুরে কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পিকআপচালক মো. ইব্রাহীমের লাশ উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইব্রাহীম পেশায় একজন পিকআপচালক ছিলেন। তিনি পাঁচ-ছয় মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তার প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। দ্বিতীয় বিয়ের পরও তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের খরচ দিতেন। 

এ বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

গত ৯ জুলাই দুপুর ১২টা থেকে ১২ জুলাই দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় রেহেনা আক্তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৪ জুলাই বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট বিকেলে র‌্যাব সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন

ঢাকায় ট্রেনে পাথর নিক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার ২ যাত্রী আহত

ভোরের আকাশ/রই 

 


 

মো. ইব্রাহীম

শেয়ার করুন: