শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় ট্রেনে পাথর নিক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার ২ যাত্রী আহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার ২ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী জংশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছলে বাইরে থেকে এ পাথর নিক্ষেপ করা হয়।

আহতরা হলেন; ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০) ও আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া (১৪)।

আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, আমিসহ আমার ছোট ভাই ফাহিম আশুগঞ্জ থেকে ‘জয়ন্তিকা’ ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি ছিলাম দুই ভাই। ফাহিম সিটে বসা ছিল, আমি দাঁড়িয়ে ছিলাম। টঙ্গী জংশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছলে বাইরে থেকে একটি পাথর ট্রেনের জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে লাগে। 

আমাদের ঢাকায় ব্যাগের ব্যবসা আছে। দুই ভাই ব্যাগের ব্যবসার সাথে জড়িত। ফাহিম ট্রেনে ব্যাথায় ও ভয়ে কাঁপছিল বলে কোনো কথা বলতে পারেনি।

আহত লিটন মিয়া বলেন, 'আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ঢাকায় বেশি থাকা হয় ব্যবসার কারণে। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লেগে আরেকজনের গলায় লেগেছে। ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করতে হবে।'

আরও পড়ুন

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ জানান, ট্রেন ছাড়লে সকলকেই বলা হয় ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য; কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। আহত দুজনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সমাজসহ পুলিশের লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

ভোরের আকাশ/রই 

লিটন মিয়া

শেয়ার করুন: