ভোটার দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরা জেলায় ৮ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এবং প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ভোটার নিবন্ধন কার্যক্রমে আরও সম্পৃক্ত করতে ব্যাপক সচেতনতা সৃষ্টি প্রয়োজন। তারা সঠিক তথ্য প্রদান এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/তা.কা